স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযান : উদ্ধার প্রায় তিন লক্ষের জাল নোট

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ সেপ্টেম্বর’১৯:-

বিপুল অংকের ভারতীয় জালনোট উদ্ধার হলো মহানগরীতে। তামিলনাড়ুর বাসিন্দা এক ব্যক্তির থেকে দু লক্ষ আশি হাজার টাকার জালনোট উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হয়েছে ওই পাচারকারীকে। শিয়ালদহ স্টেশনের কাছে এন্টালি থানা এলাকার বেলেঘাটা রোড থেকে পুলিশ ওই ব্যক্তিকে টাকাসহ আটক করেছে।ধৃত ব্যক্তির নাম রাজু ভি। তিনি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা।

উল্লেখ্য গোপন সূত্রে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা খবর পেয়েছেন যে, শিয়ালদহ স্টেশন চত্বরে হাত বদল হতে চলেছে বিপুল পরিমাণ জালনোট। খবর পেয়েই পাচারকারীকে নির্দিষ্ট এলাকায় সাদা পোশাকে ফাঁদ পেতে রেখেছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারীকরা। এরপরেই সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪০টি দু হাজার টাকার জাল নোট। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

Leave a Reply

error: Content is protected !!