স্ত্রীর সঙ্গে মনোমালিন্য : ট্রেনের হাইটেনশন বিদ্যুৎ তার ধরে ঝলসে গেলেন স্বামী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮নভেম্বর’১৯:-

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণেই হাইটেনশন বিদ্যুতের টাওয়া তার ধরে ফেলার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মধ্যবয়স্ক এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। সূত্রের খবর, রবিবার রাতে দিল্লি যাওয়ার জন্য মালদা টাউন স্টেশনে এসেছিলেন সপরিবারে বিনোদ ভূঁইয়া নামে ব্যক্তি। আচমকা তখনই এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের মাঝামাঝি একটি কামরার ছাদে উঠে পড়েন, কেউ কিছু বুঝে ওঠার আগেই রেলের ওভারহেড তার ধরে ফেলেন তিনি। মুহূর্তে ঝলসে গেল তাঁর গোটা শরীর। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন জুড়ে। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে,স্ত্রী সঙ্গে মনমালিন্যের কারণেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন ওই ব্যক্তি। ঝাড়খণ্ডের রাঁচি এলাকার বাসিন্দা তিনি। দু’দিন আগে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সপরিবারে মালদায় এসেছিলেন বিনোদবাবু। চিকিৎসকরা জানিয়েছেন, জখম ওই ব্যক্তির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে আপাতত বার্ন ইউনিটের ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

কী ঘটনা ঘটল যাতে ওই ব্যক্তি নিজেকে আত্মহত্যার জন্য এমন পদক্ষেপ নিলেন? এব্যাপারে জখম ওই ব্যক্তির পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে এখনই এই ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি‌।

Leave a Reply

error: Content is protected !!