হজের পথে বাসে আগুন : মৃত্যু বাংলার ২ যুবকের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫অক্টোবর’১৯:-

মক্কায় তীর্থ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার দুই যুবকের। ঘটনাটি ঘটেছে, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে। সূত্রের খবর, হাকিম আলী ও মঙ্গল আহমেদ কাজের সূত্রে সৌদি আরবে থাকতেন। দুই যুবকই নদিয়ার শান্তিপুর শহরের মালঞ্চ থানা এলাকার বাসিন্দা। সৌদি আরবে শপিং মলে কাজে যোগ দিতে গিয়েছিলেন। যাঁরা মক্কায় তীর্থ করতে যান, তাঁদের হাজি উপাধি দেওয়া হয়। শান্তিপুরের ওই দুই যুবকও তেমনটাই চেয়েছিলেন।

পরিবারের লোকেরা জানিয়েছেন, গত ১৬ অক্টোবর মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে উঠেছিলেন হকিম ও মঙ্গল। বাসে ওঠার আগে বাড়ি পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাদের দুজনের । কিন্তু তারপর থেকে কোন খোঁজ না মেলায় পরিবারের লোকেরা সৌদি আরবে থাকা পরিচিতদের ফোন করেন। জানা যায়, হাকিম ও মঙ্গল যেই বাসে করে মক্কা যাওয়ার সময় মাঝরাস্তায় দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে গিয়ে দুজনের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে দুই পরিবারে মধ্যে শোকের ছায়া নামে । সরকারের কাছে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন তাঁরা। সবার আর্থিক সামর্থ্য থাকে না বা সুযোগ হয় না। তবে জীবনে অন্তত একবার মক্কায় হজ করতে যাওয়াটা ধর্মীয় কর্তব্য বলে বলে মনে করেন মুসলিমরা। কিন্তু দুর্ভাগ্যবশত হাকিম ও মঙ্গলের সেই ইচ্ছে পূরণ হলো না।

Leave a Reply

error: Content is protected !!