নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

প্রতীকী চিত্র – সৌজন্যে অন্তর্জাল
নদীর জলের স্রোতে তলিয়ে গেল মাস দুয়েকের হস্তীশাবক। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের চাঁদাবিলা এলাকার দেউলবাড়ে সূবর্ণরেখার পাড়ে।সূত্রের খবর, শনিবার দেউলবাড়ে সূবর্ণরেখার পাড়ে ছোট হাতিটির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকেই এলাকার বাসিন্দারা খবর দেন চাঁদাবিলা রেঞ্জের বনদপ্তরকে। ঘটনাস্থলে বনদপ্তরের বনকর্মীরা নদী থেকে মৃত হাতিটির দেহ উদ্ধার করে। হাতিটির গায়ে বালি লেগে থাকায় তারথকে বনদপ্তরের অধিকারীকরা অনুমান করছে, নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে হাতিটির।
উল্লেখ্য, ডিএফও অরূপ মুখোপাধ্যায় বলেন, গতকাল রাতেই দলমা থেকে হাতির একটি বড়সড় দল এখানে ঢুকেছে। হস্তীশাবকটির গায়ে আঘাতের কোনও চিহ্ন নেই। তাই মনে করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে। কিছুদিন আগেও ঝাড়গ্রামে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক গর্ভবতী হস্তিনী-সহ ৩টি হাতির। ঝাড়গ্রামে হাতির মৃত্যু, জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে দাঁতালের তাণ্ডবের লাগাতার ঘটনায় ঝাড়গ্রামবাসীরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি সহ হাতিদের নিরাপত্তাও অনিশ্চয়তার মুখে।