ফের গণধোলাইয়ের শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

ফাইল চিত্র

ফের গণধোলাইয়ের শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বলরামপুর থানার উরমায়, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাসিন্দা কর্পূর শেখ নামে বছর কুড়ির যুবকটি, মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিল্লি থেকে শুক্রবার তিনি খড়গপুর স্টেশনে নামেন। তারপর ভুল করে পুরুলিয়ার ট্রেনে উঠে পড়ে উরমা স্টেশনে স্টেশনে দুই মহিলাকে দেখে, কর্পূর শেখ তাঁদের মারধরের হুমকি দেন। তখনই ছেলেধরা বলে সন্দেহ করতে শুরু করেন এবং গোটা উরমা জুড়েই এই গুজব ছড়িয়ে পড়ে। তারপরই তাঁকে গাছে বেঁধে শুরু হয় মারধর। পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ছেলেধরা সন্দেহে কোন মারধরের ঘটনা ঘটেনি।এই গুজবের ভিত্তিতে সাধারণ মানুষকে কোনওরকম পদক্ষেপ না নিতে এবং পুলিশ ব্যাপকভাবে প্রচার করছে। কিন্তু তবুও এই আতঙ্ক কাটছে না কোনোভাবেই। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!