মন্দির দর্শন করতে এসে গঙ্গায় তলিয়ে গেল দুই কিশোর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪অক্টোবর’১৯:-

মন্দির দর্শন করতে এসে গঙ্গার জলে তলিয়ে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে, নদীয়ার মায়াপুরের স্থানীয় হুলোর ঘাটে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মায়াপুরের মন্দির দর্শনের পর স্থানীয় হুলোর ঘাটে স্নান করতে নেমেছিলেন দুই কিশোর সহ পরিবারের সকলেই। হঠাৎই জোয়ার এলে স্রোতের টানে তলিয়ে যায় তারা। ওই পরিবারের আর্তনাদ শুনে, খোঁজার জন্য গঙ্গায় ঝাঁপ দেন অনেকেই। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

জানা যায়, আটজন সদস্যের দুই পরিবার বর্ধমানের অন্ডালের ফুলবাড়ি এলাকার বাসিন্দা।কিশোরের নাম বিপিন ভগৎ এবং সোনু ভগৎ। এই দুই কিশোর সম্পর্কে তুতো ভাই। দু’জনেই অষ্টম শ্রেণির পড়ুয়া। ওই পরিবারের অভিযোগ, মায়াপুর ফাঁড়িতে খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ। দু’জনের কিশোরের খোঁজে জারি রয়েছে। গঙ্গায় ডুবুরি নামিয়েছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!