৩ রতি সোনার দুলের জন্য খুন ৩ বছরের শিশু : তদন্তে পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

‘তিন আনি’ সোনার দুলের জন্য তিন বছরের শিশুকে নৃশংসভাবে খুন করা হলো। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত দেবগ্রামে। সূত্রের খবর, আমিনা খাতুন (৩) শিশুর দেহ প্রতিবেশীর বাড়ির পিছন থেকে উদ্ধার করে শিশুর পরিজনেরা। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। জানা যায়, মঙ্গলবার বিকেলে মেয়ে বাড়ি থেকে দাদুর বাড়ি বেড়াতে যায়। পথেই কোথাও অপহরণ করা হয়। রাত পর্যন্ত খোঁজার পর গ্রামেরই বাসিন্দা জিয়াফত শেখের বাড়ির পিছন থেকে ওর দেহ উদ্ধার করা হয়। শিশুর কান থেকে দুটি দুল ছিঁড়ে নেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শিশুর কানের তিন আনা সোনার দুল চুরির জন্য মঙ্গলবার বিকেলে আমিনাকে প্রতিবেশী নাসিমা বিবি ও ফাইনুর বিবির তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর সম্ভবত শিশুটি বলে, পুরো ঘটনা সে বাড়িতে জানিয়ে দেবে। তখনই তাকে শ্বাসরোধ করে খুন করে মাদুরে জড়িয়ে গভীর রাতে বাড়ির পিছনে ফেলে দেয় নাসিমা ও ফাইনুর। ফাইনূর বিবি ও নাসিমা বিবি নামে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ প্রথমে মৃতদেহ কান্দি হাসপাতালে পাঠায়। তারপর তা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে দেবগ্রামজুড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!