নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’১৯:-

নজিরবিহীন ঘটনার সাক্ষী বিধানসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হাজির রাজ্যপাল। কিন্তু বিধানসভার গেটই খুললা না।সামনে দাঁড়িয়েও ভিতরে ঢুকতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। বিল বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সকালে বিধানসভায় যান তিনি। তবে তিন নম্বর দরজা তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারলেন না ধনকড়। অনুমতি নেই বলেই দরজা খোলা যায়নি বলেই দাবি রাজ্যপালের। গণতন্ত্র এভাবে চলতে পারে না বলেই ক্ষোভ উগড়ে দিলেন জগদীপ ধনকড়। গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। ফলে রাজ্যপাল বিধানসভার গেটের সামনেই দাঁড়িয়ে রইলেন। রাজ্যপাল জানতে চাইলেন, বিধানসভার অধিবেশন না হতে পারে, বিধানসভা তো বন্ধ নয়। আপনারা দেখুন রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার দফতর থেকে যোগাযোগ করা হয়। স্পিকার আমাকে আমন্ত্রণও জানান। মধ্যাহ্নভোজে আমাকে সস্ত্রীক আমন্ত্রণও জানানো হয়। তারপরেই সিদ্ধান্ত বদল হয়। আমি স্পিকারকে জানানোর পরেও কেন গেট খোলা রইল না জানতে চাইব। আমি আজ বিধানসভা ঘুরে দেখতে চেয়েছিলাম। দেখবও। এরপরেই তিনি সাধারণের জন্য খোলা গেট দিয়ে প্রবেশ করেন বিধানসভায়। এই ঘটনায় তিনি অপমানিত বলেও মন্তব্য করেন৷
