হোটেলের গ্যাম্বলিং বোর্ডে পুলিশের হানা : ধৃত ৩৮

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

পুলিশের জালে ধরা পড়লো জুয়াচক্রের পান্ডারা। ঘটনাটি ঘটেছে, কলকাতার পার্কস্ট্রিট ইলিয়ট রোডের একটি হোটেলে। সূত্রের খবর,পার্কস্ট্রিটের একটি হোটেলে প্রায়ই জুয়ার আসর বসতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে ইলিয়ট রোডে হীরা হলিডে হোম নামে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেই আসরে হানা দিলে হোটেলের মালিক সহ গ্রেফতার হন শহরের পাঁচ ব্যবসায়ী। ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোনো উদ্ধার করা হয়। উল্লেখ্য, কলকাতায় দীপাবলির আগে এবং পরে শহরজুড়ে একাধিক জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় ৩৮ জনকে। ধৃতদের নাম রজনিশ কুমার মালহোত্রা (৫৯), ওয়াটগঞ্জের বাসিন্দা মুহাম্মদ শাকির (৫০), পার্কস্ট্রিটের বাসিন্দা শাহিদ পারভেজ (৩৮), বেনিয়াপুকুরের বাসিন্দা মুহাম্মদ দিলশাদ (২৯), এন্টালি রোডের বাসিন্দা মুহাম্মদ ঔরঙজেব (৫২)। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!