দেশের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ : ক্রিকেট ইতিহাস রচনায় বাংলার ইডেন গার্ডেন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ নভেম্বর’১৯:-

আগামী ২২ নভেম্বর ইডেনে হতে চলেছে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। এদিন ইডেনে বেল বাজিয়ে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ক্রিকেটের নন্দনকাননে এদিনের গোলাপি বলের লড়াইয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেস্টের প্রথম দিনের খেলার পরে রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সিএবি। আগেই একথা জানিয়েছিলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া৷ বোর্ড প্রেসিডেন্টের এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ৷ এ প্রসঙ্গে, মঙ্গলবার সন্ধ্যায় সিএবি সচিব বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা, এই টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার আমরা সবরকম চেষ্টা করছি৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমরা সবরকম ব্যবস্থা করব৷’

জানা গেছে, প্রথম দিনের খেলার পর প্রাক্তন অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হবে। বক্তব্য রাখবেন উপস্থিত রাজনৈতিক হেভিওয়েটরা। ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বক্তার ভূমিকায় দেখা যেতে পারে সচিন তেন্ডুলকরকে। এছাড়া উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড়৷ এছাড়াও ইডেনে ঐতিহাসিক টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া বাংলাদেশ ও ভারতীয় দলের ক্রিকেটারদের৷ ঐতিহাসিক এই টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!