ইস্ট-ওয়েস্ট মেট্রো : রোমান কলোসিয়ামের আদল পাবে শিয়ালদহ স্টেশন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

আর অল্প কিছুদিনের মধ্যেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ শুরু হয়েছে প্রকল্প। প্রথম ধাপে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করলেও শেষ হবে অন্তিম স্টেশন হাওড়া ময়দান পর্যন্ত৷ তার মধ্যেই নতুন রূপ পাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। তৈরি করা হচ্ছে রোমান কলোসিয়ামের আদলে৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো জানিয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশনটি বেশ গুরুত্বপূর্ন তার ব্যস্ততার কারণে। তাই স্টেশনটির ওপর বিশেষ নজর দিয়েছে রেল৷ সেখানে যাতায়াতের সুবিধার্থে ১৮টি এসকালেটর, ৫টি লিফট এবং ৩১টি সিড়ি থাকছে এবং যাত্রীচাপ সামলাতে থাকছে ২৮টি টিকিট কাউন্টার। শিয়ালদা মেট্রো মাটির ১৬মিটার নীচ দিয়ে চলবে, সেখানে রয়েছে ২টি নয় ৩টি প্লাটফর্ম৷ শিয়ালদহ রেল স্টেশন থেকে মেট্রো স্টেশনে যেতে তৈরি হচ্ছে ভূগর্ভস্থ পথ৷ ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম একমাত্র কলকাতাতেই নদীর নীচের মেট্রো সুড়ঙ্গ, মহাকরণ ও হাওড়া স্টেশনের মাঝে গঙ্গা নদীর নীচ দিয়ে সুড়ঙ্গ খুড়ে রেল পথ নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!