পঞ্চাশ লক্ষের হীরের হার গায়েব : বের হলো মাটি ফুঁড়ে : তদন্তে সাফল্য পুলিশের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ সেপ্টেম্বর’১৯:-

পঞ্চাশ লক্ষ টাকার হীরের হার মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, হুগলির গুপ্তিপাড়ার। চুরি চক্রের পান্ডা মান্নান শেখ, বাড়ি গুপ্তিপাড়ায়, তার সমস্ত কাজকর্ম ছিল মুম্বাইয়ে। কলকাতা থেকে মুম্বাই তার আসা যাওয়া লেগেই থাকতো প্রায়। সূত্রের খবর, গিরিশ পার্ক থানা এলাকায় সরকার লেনে এক কারিগরকে একটি হীরের হার পালিশ করতে দেন এক গ্রাহক। কারিগর হীরের হারটি, অন্য আরেক পালিশ মিস্ত্রি কে দেন পালিশ করতে। সেই পালিশ মিস্ত্রি জড়িত ছিল, মান্নান শেখয়ের অসামাজিক কাজকর্ম সঙ্গে। চুরি বাবদ ২৫ হাজার টাকা পালিশ মিস্ত্রি কে দেওয়া হবে বলে তাকে বলা হয়েছিলো, সেই পালিশ মিস্ত্রি রাজি হয়েছিল টাকার লোভে।

পুলিশ জানিয়েছেন, সেই পালিশ মিস্ত্রি মান্নান শেখয়ের কথা মতো, হুগলীর গুপ্তিপাড়ার মান্নান শেখয়ের বাড়ির উঠনে, তিন ফুট মাটির নীচে পুঁতে রেখেছিল হারটিকে। কারিগরের কাছে পালিশ মিস্ত্রির একটি ফোন নম্বর ছাড়া আর কিছূই পরিচয় পত্র ছিল না। সেই ফোন নাম্বারের ভিত্তিতে, মান্নান শেখকে কলকাতা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেন।

মুম্বাই থেকে কলকাতায় আসছিলেন মান্নান শেখ হীরের হারটি নিতে, কিন্তু পুলিশ তার আগেই বিমানবন্দরের মান্নানকে ধরে ফেলেন। তারপর পুলিশ তাকে নিয়ে হুগলির গুপ্তিপাড়ার মান্নানের বাড়িতে গিয়ে, মাটির নিচ থেকে সেই হীরের হারটি উদ্ধার করেন। জানা গিয়েছে অন্য রাজ্যে একই পদ্ধতিতে আগেও চুরির ঘটনা ঘটিয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply

error: Content is protected !!