নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ডিসেম্বর’১৯:-

প্রতীকী ছবি -সৌজন্যে অন্তর্জাল
দিঘা মোহনায় বোল্ডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারালো ট্রলার। ট্রলারে ১১ জন মৎস্যজীবীর মধ্যে বাকি ১০জন সাঁতরে পাড়ে উঠে এলেও ফেরেননি একজন। সূত্রের খবর, শুক্রবার সকালে মাছ ধরে কৃপাময়ী ৪ নামে ওই ট্রলারটি দিঘা মোহনা থেকে নন্দীগ্রাম ফিরছিলেন। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত খুঁজে পায়নি নিখোঁজ হয়ে যাওয়া ওই মৎস্যজীবীকে। উদ্ধারকারীদের দাবি, জোয়ার না আসা পর্যন্ত উদ্ধারকাজ করা সম্ভব নয়। তবুও তারা চেষ্টা চালাচ্ছে। তাদের অনুমান, নিখোঁজ হয়ে যাওয়া ওই মৎস্যজীবী ডুবে যাওয়া ওই ট্রলারের নীচে আটকে পড়তে পারেন। ট্রলারটিও ক্রমশ্য তলিয়ে যাচ্ছে। ঘটনায় শোকাগ্রস্ত নিখোঁজ মৎস্যজীবীর পরিবার।
