শোকের ছায়া টলিউডে : প্রয়াত বিশিষ্ট অভিনেতা নিমু ভৌমিক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

আবারও নক্ষত্রপতন। জীবনাবসান ঘটলো বিশিষ্ট অভিনেতা নিমু ভৌমিকের। মঙ্গলবার বিকালে কলকাতার গড়িয়ায় নিজ বাসভবনে দেহত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪বছর। বয়সজনিত কারণে অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে, কদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। স্নায়ুর সমস্যা ছিল তার, আবার মূত্র সংক্রমনেও আক্রান্ত ছিলেন। বাংলা সিনেমা জগতে তিনি কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন। অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলা চলচিত্র জগতে।

Leave a Reply

error: Content is protected !!