প্রয়াত বামজননেতা ক্ষিতি গোস্বামী : শোকের ছায়া বাংলার রাজনৈতিক মহলে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪নভেম্বর’১৯:-

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ও বর্ষীয়ান আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৭৬ বছর। সূত্রের খবর, রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাম আমলের প্রাক্তন এই মন্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরেই শোকাছন্ন হয়ে পড়েছেন রাজ্যের বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষরা। ক্ষিতি গোস্বামী মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

বেশ কিছু দিন ধরে গলার সমস্যায় ভুগছিলেন, তার কারণে চিকিত্সার জন্য চেন্নাইয়ে যান। সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর। জানা যাচ্ছে, আজই কলকাতায় ফেরার কথা ছিল ক্ষিতি গোস্বামীর। তবে, রাতে বুকের যন্ত্রণা শুরু হওয়ায় ফের হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ক্ষিতি গোস্বামীর।

জানা যায়, চেন্নাই থেকে আজই আনা হবে ক্ষিতি গোস্বামীর মরদেহ। রাজ্য নেতৃত্বরাও ইতিমধ্যে রওনা দিয়েছেন চেন্নাইয়ে। জানা যাচ্ছে, আজ কলকাতা বিমানবন্দর থেকে সোজা পিস হেভেনে মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামিকাল শেষ শ্রদ্ধা জানাতে দলের কার্যালয় ও আলিমুদ্দিন স্ট্রিট নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!