দু’মাস ধরে ফ্ল্যাটে ভাড়া, নজরে গহনার দোকান : বিহারের ডাকাতদল পুলিশের জালে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ডিসেম্বর’১৯:-

বিহারের ডাকাতদল ধরা পরল কলকাতায়। কলকাতার ই এম বাইপাস ফ্ল্যাট থেকে বিহারের এক ডাকাতদলকে গ্ৰেফতার করল পুলিশ। ৬ জনের একটি ডাকাতদল দু’মাস আগে বিহার থেকে কলকাতায় এসে সায়েন্স সিটির কাছে গুলশন কলোনিতে একটি ফ্ল্যাট ভাড়া করে। কিছু দিন পর তারা আনন্দপুরে আরেকটি ফ্ল্যাট ভাড়া করে এবং অনলাইনে গাড়ি ভাড়া করতে থাকে। ৬ জনের এই ডাকাতদল ই এম বাইপাস ও বেহালার আশেপাশে ৬ টির মতো সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করেছিল কিন্তু কোনোটিতেই সফল হয়নি তারা। মঙ্গলবার আনন্দপুর ফ্ল্যাট থেকে তাদের গ্ৰেফতার করে পুলিশ। ৬ জন একসাথে একই স্থানে বারবার ঘোরাফেরা করার ফলে তাদের প্রতি পুলিশের সন্দেহ এবং গ্ৰেফতার করা খুবই সহজ হয়ে গিয়েছিল।
কলকাতার পুলিশের সহকারী কমিশনার মুরলী ধর শর্মা জানান, “এই দলটি রাতের বেলায় কাজ করত এবং ছোট ছোট সোনার দোকান গুলোকে তাদের নিশানা বানাতো। তাদের প্রতিবার চেষ্টার পর দোকানগুলোর তালা ভাঙা অবস্থায় পাওয়া যেত। কিন্তু তারা ডাকাতি করতে পারতো না কারন স্থানীয় লোকেরা জেগে যেত। মঙ্গলবার তাদের ৬ জনকে গ্ৰেফতার করা হয়েছে। তারা বিহারের চম্পারন ও মোতিহারি জেলার বাসিন্দা”।

Leave a Reply

error: Content is protected !!