নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম ,৯ডিসেম্বর’১৯ :-

লাগামছাড়া পেঁয়াজের দর নিয়ন্ত্রণে এবার খোদ বাজারে গিয়ে খোঁজখবর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘সুফল বাংলা’র মাধ্যমে যেখানে ক্রেতাদের হাতে পেঁয়াজ পৌঁছে যাচ্ছে মাত্র ঊন ষাট টাকা প্রতি কিলো দরে ,সেখানে খোলা বাজারে কেন পেঁয়াজের মূল্য প্রতি কিলো প্রায় একশ কুড়ি টাকা, সে প্রশ্নেরই উত্তর সরাসরি বাজার ঘুরে খুঁজছেন মুখ্যমন্ত্রী । এবং পেঁয়াজ নিয়ে কোনোপ্রকার কালোবাজারী যে সরকার বরদাস্ত করবে না ,স্পষ্টই জানিয়েছেন মমতা ।
ভিডিও বার্তা দেখুন ,,,,দ্য ফোর্থ কলাম এ …
ক্লিক করুন এই রেড লাইনে ….
পেঁয়াজের বাড়বাড়ন্ত রুখতে বাজারে গেলেন মুখ্যমন্ত্রী : ভিডিও বার্তা দেখুন দ্য ফোর্থ কলাম’এ
