দোকানের ছাদ ভেঙে পোস্ত চুরি : রহস্যজনক চোর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪আগস্ট’১৯:-

নগদ টাকা ও পোস্ত নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে, ধুপগুড়ি থানার অন্তর্গত এলাকায়। সূত্রের খবর, দোকানের সিলিং এর টিন কেটে চোরের দল, দোকানের ভিতর ঢোকে বলে অভিযোগ করেন দোকান মালিক। দোকানের মালিক জানান, ক্যাশবাক্স লক্ষাধিক টাকা রাখা ছিল। সেই টাকা ও পোস্ত নিয়ে চম্পট দেয় একদল চোর। বুধবার সকালে যখন দোকান মালিক দোকান খোলার জন্য দোকানের সামনে আসে, তখন পুরো ঘটনাটি তার চোখে পড়ে। সঙ্গে সঙ্গে জানাজানি হওয়াতে লোকের জমায়েত হয় দোকানের সামনে। খবর দেওয়া হয় ধুপগুড়ি পুলিশকে। ঘটনাস্থলে ধুপগুড়ির পুলিশ কিছুক্ষনের মধ্যেই পৌঁছায়। কয়েকজন কে জিজ্ঞাসাবাদও করা হয়। পুরো ঘটনার বিষয়ে দোকানের মালিক, অভিযোগ দায় করেন ধুপগুড়ি থানায়। কিন্তু এখন কাউকে গ্রেপ্তার করা হয়নি।সামনেই পুজো, পুজোর আগে এমন একটা চুরির ঘটনা, দোকান মালিকের মাথায় হাত।

Leave a Reply

error: Content is protected !!