চোর ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলা যাত্রীর : যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

চোরকে হাতেনাতে ধরতে ট্রেন থেকে ঝাঁপ দেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশন। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ট্রেনের এসি কামরা থেকে হঠাতই একজন মহিলা ঝাঁপ দেন। জানা গিয়েছে, রোহিত গঙ্গোত্রী নামে এক ব্যক্তি স্ত্রী ও তার দুধের শিশু সহ ব্রহ্মপুত্রমেলে তিনসুকিয়া থেকে ভাগলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই রাতে তার স্ত্রী দেখেন অন্য এক অপরিচিত ব্যক্তি তাদের দুধের শিশুকে তুলে নিয়ে যাচ্ছে দরজার দিকে। সন্দেহ হয়, চোরকে ধরার জন্য ট্রেন থেকে ঝাঁপ দেয়। হইচই পড়ে যায় ট্রেনে, যাত্রীরা শুরু করে ট্রেনের মধ্যে তল্লাশি। কিছুক্ষণ পর দেখা যায় একটি সিটে দুধের শিশুটি একা শুয়ে আছে। মহিলাটি ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কারণে শরীরে আঘাত লাগে। মহিলাটাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এই ঘটনার জেরে আবারো একবার রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল। রোহিত বাবু বলেন, সন্তান চুরি না হলেও তাদের অন্যান্য সামগ্রী খোয়া গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!