নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭সেপ্টেম্বর’১৯:-

সন্দেহের বশে গ্রামবাসীরা গোটা গাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনাটি ঘটে, পুরুলিয়ার আনারায় গ্রামে। সূত্রের খবর, গাড়িকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুক্রবার সকালে ছেলে চুরি করে পাচার করা হয় সেই গাড়িতে শুধুমাত্র সন্দেহের জেরে গ্রামবাসীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর জেরে গোটা গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। জানা যায় রামপুরের বাসিন্দা গাড়িতে থাকা তিনজন ব্যক্তিকে গ্রামে আটক করে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে আনারায় গ্রামে পুলিশ পৌঁছায়। তিনজন আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করতে গিয়ে, গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ে। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইটবৃষ্টি। ঘটনার জেরে থানার ওসি সহ বেশ কিছু পুলিশকর্মী আহত হন। গ্রামের কিছু মানুষও আহত হন ঘটনার জেরে। পুলিশ সূত্রের খবর, এখনো পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে কে বা কারা এই গুজব ছড়িয়েছে।
