পেটভাতের লড়াইয়ে ক্লাসে গরহাজিরা : পরীক্ষায় বসতে দেয় নি স্কুল : বিষ খেলো কিশোর চন্দন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪নভেম্বর’১৯:-

পরিবারে রুটি জোগাতে ক্লাসে পরীক্ষায় বসার প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় আত্মহত্যা করল পনেরো বছরের কিশোর চন্দন। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার। সূত্রের খবর, শনিবার রাতে ‘বিষ’ খেয়ে রাতেই হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা যায়, কিছু সমস্যার কারণে পরীক্ষায় বসতে পারেনি চন্দন। যার মধ্যে অন্যতম হচ্ছে টাকার সমস্যা। ৪০০ টাকার অভাবে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে পারেনি চন্দন। পাশাপাশি আরও জানা গিয়েছে, একইসঙ্গে পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতিও ছিল না এবং সময়ের মধ্যে জমা দিতে পারেনি ৪টে প্রজেক্ট রিপোর্টও। সবমিলিয়ে চন্দনকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি হাবড়ার খাড়ো কেএমআর ইনস্টিটিউশন স্কুল কর্তৃপক্ষ।

পরিবার সূত্রে জানা যায়, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, বাবা-মা দুইজনই অসুস্থ। লোকের বাড়ি পরিচারিকার কাজ করেন মা। এই পরিস্থিতিতে পরিবারের দায়িত্ব ঘাড়ে আসে কিশোর চন্দনের উপর। এরফলে স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে পারত না। পরীক্ষায় তাকে বসতে দেওয়া হবে না জেনেই বাড়ি ফিরে শনিবার রাতে ‘বিষ’ খায় চন্দন। ময়নাতদন্তের জন্যে দেহটি পাঠানো হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!