করোনাভাইরাস : আতঙ্ক রুখতে রাজ্যে হেল্পলাইন চালু নবান্নের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০:-

করোনাভাইরাস নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। যদিও রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর নেই, তবু সামান্য সর্দি-কাশি-জ্বরেও করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। চারিদিকে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে চিন থেকে ছড়ানো এই মারণ রোগ করোনা ভাইরাস, তাতে সতর্কতামূলক পদক্ষেপ করল নবান্ন। সরকারি বিশেষ তৎপরতায় খোলা হয়েছে হেল্পলাইন। ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবনে চালু করা হয়েছে ‘কল সেন্টার করোনা’, রয়েছে দু’টি হেল্পলাইন নম্বর, সেগুলো (০৩৩) ২৩৪১২৬০০ এবং (১৮০০) ৩১৩৪৪ ৪২২২।

আরো জানা গেছে, করোনাভাইরাসের বিষয়ে যেকোনো তথ্য জানতে চাইলে ওই দু’টি হেল্পলাইনে ফোন করে সংক্রমণের লক্ষণ থেকে করণীয় চিকিত্‍‌‍সা, সব তথ্যই জানা যাবে। এমনকী জানা যাবে কোথায় গিয়ে পরীক্ষা করানো যাবে, কোথায় নমুনা জমা দিতে হবে, সেই বিষয়ক যাবতীয় কিছু। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দফতর হেল্পলাইনে থেমে না থেকে, বেলেঘাটা আইডি হাসপাতালে দু’টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!