নাগরিকত্ব আইনের বিরোধিতায় হিংসা রুখতে কড়া পদক্ষেপ : কয়েকটি স্থানে বন্ধ ইন্টারনেট পরিষেবা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ডিসেম্বর’১৯:-

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শনিবারের পর রবিবারও উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা। কোথাও রেল অবরোধ, কোথাও রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার। খবর নবান্ন সূত্রে। তাই আপাতত রাজ্যের শান্তি ও সাধারণ মানুষের স্বার্থে বাতিল করা হল ইন্টারনেট পরিষেবা। মহকুমা, বসিরহাট মহকুমা, বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও বন্ধ করা হচ্ছে ইন্টারনেট। রাজ্যসরকারের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

অশান্তি ছড়ানোর ইঙ্গিত আসতেই কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যসচিব রাজীব সিন্‌হা, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতা পুলিশের সিপি অনুজ শর্মা-সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে ভিডিয়ো বার্তায় ফের মুখ্যমন্ত্রী রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না-করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাতেও বহু জায়গায় উত্তেজনা প্রশমিত না হওয়ায় এবার বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল রাজ্য সরকার।

Leave a Reply

error: Content is protected !!