নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮সেপ্টেম্বর’১৯:-

দীঘা গামী বাস, ট্রাকের পেছনে ধাক্কা মারায় আহত ২৪ যাত্রী। ঘটনাটি ঘটেছে, ৪১নম্বর জাতীয় সড়কে রাধামনি সিগন্যালে। সূত্রের খবর, শনিবার দুপুর একটা নাগাদ পানীয় জলের বোতল বোঝাই করা একটি ট্রাক রাধামনি সিগন্যালে দাঁড়িয়ে থাকলে, পেছন থেকে আসা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সরকারি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। ওই বাসটির পেছনে একটু পর আরেকটি গাড়ি এসে ধাক্কা মারলে ২৪জন যাত্রী আহত হন। এবং দুজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় স্থানীয়রাই তাদের তমলুক জেলা হাসপাতাল নিয়ে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছে, বাসটিকে আটক করে। সাথে চালকসহ খালাসি কেউ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ। থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছে, ইতিমধ্যে চালক সহ খালাসি কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও বাসটিকে খতিয়ে দেখা হচ্ছে যান্ত্রিক কোনো ত্রুটির কারণে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মেরেছে কিনা। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

