বুলবুল ঝড়ে বিপর্যস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে জটিলতা : অনিশ্চিত ৫ লক্ষ কৃষকের ভবিষৎ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ফেব্রুয়ারি’২০২০ :-

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে জটিলতা। বুলবুল ঝড়ে বিপর্যস্ত পাঁচ লক্ষ কৃষকের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে জটিলতা দেখা দিল। ক্ষতিগ্রস্তদের বৈধ কাগজপত্র না থাকায় বর্গাদার ও ক্ষেত মজুরদের ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না রাজ্য সরকার। এই পরিস্থিতির সমাধানে তৈরি করা হল নতুন নিয়ম। জানা গেছে, যেসব কৃষক বা বর্গাদারের বৈধ কোনও কাগজপত্র নেই, তাঁদের গ্ৰাম পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটে উল্লেখ থাকবে যে সংশ্লিষ্ট কৃষক বা বর্গাদার ওই জমির সঙ্গে যুক্ত। একমাত্র এইভাবেই কৃষকরা ক্ষতিপূরণের টাকা নিতে পারবেন। ইতিমধ্যে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু কৃষক ক্ষতিপূরণের টাকার চেক পেয়েছেন।
কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, পাঁচ লক্ষ কৃষক এখনও টাকা পাননি। এঁদের অনেকেরই জমি ভাগ হয়ে গিয়েছে, কিন্তু কাগজ নেই।
প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ বাবদ ৫০,০০০ টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এই ঝড়ে প্রায় ১৫ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষয়ক্ষতি হয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!