নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ডিসেম্বর’১৯:-

বহুতলে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাটি ঘটেছে, কলকাতা সল্টলেকের সেক্টর-৫ এলাকায়। সূত্রের খবর,সোমবার সকাল পাঁচটা নাগাদ আগুন লাগল সল্টলেকের একটি বহুতলে। দাহ্য পদার্থে ভরা ওই বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে। বহুতলে একটি কলসেন্টার রয়েছে। জানা গিয়েছে, আগুন লাগে ওই কলসেন্টারের চারতলায়। ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু। প্রাথমিক তদন্তে অনুমান, প্রচুর টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ওই বহুতলে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। সকালে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
