১৮২ জন মহিলার গোপন মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেলের হুমকি : ধৃত ৩ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল কলকাতার দুই ব্যবসায়ীর ওপর। বুধবার কলকাতার দুই বিশিষ্ট পরিবারের দুই ব্যবসায়ীকে বিভিন্ন মহিলার গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে গ্ৰেফতার করল কলকাতা পুলিশ। তাদের মধ্যে এক পরিবারের রাঁধুনীকেও এই কাজে জড়িত থাকার অভিযোগে গ্ৰেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত তিনমাস অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে ১৮২ জন মহিলার গোপন মুহূর্তের ভিডিও ক্লিপ পাওয়া গেছে। আদিত্য আগরওয়াল, অনিশ লোহারুকা ও কৌলাশ যাদব নামে ওই তিন ধৃতকে বুধবার আদালতে তোলা হয় এবং বিভিন্ন লোকের থেকে হুমকি দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে আদালত তাদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। কলকাতা পুলিশের সরকারী কমিশনার মূরলীধর শর্মা জানান, “ওই তিনজন ব্যক্তি মহিলাদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন এবং তখন কায়দা করে ওই মহিলাদের গোপন মুহূর্তের ভিডিও রেকর্ড করে তাদের টাকার জন্য হুমকি দিতেন।”
“ঘটনার তদন্ত চলছে এবং মোট কতজনের থেকে তারা টাকা নিয়েছেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে” বলে জানান তিনি।

Leave a Reply

error: Content is protected !!