নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
বিশ্বভারতীতে চুরির চেষ্টায় চন্দন গাছ টুকরো টুকরো করে কেটে পুকুরে ফেলে দেওয়ায়, নিরাপত্তা বাহিনীকে শোকজ করল কর্তৃপক্ষ। সূত্রের খবর, বোলপুর বিশ্বভারতীতে রবীন্দ্র ভবন চত্বর থেকে, পূর্ণবয়স্ক দুটি চন্দন গাছ চুরির চেষ্টায় দুষ্কৃতীরা টুকরো টুকরো করে কেটে পুকুরে ফেলে দেয়। যদিও গাছের টুকরো গুলি দুষ্কৃতীরা নিয়ে যেতে পারিনি। কিন্তু বিশ্বভারতীতে আঁটোসাঁটো নিরাপত্তা থাকা সত্ত্বেও, কিভাবে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা একাধিক প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বভারতীর হাই সিকিউরিটি জোন থেকে দু’টি চন্দন গাছ দুই জায়গাতে ফেন্সিংয়ের তার কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। সেখানে বন্দুকধারী নিরাপত্তারক্ষী থাকলেও কেন চুরির ঘটনা ঘটলো।কর্তৃপক্ষ দুইজন নিরাপত্তারক্ষীকে শোকজ করেছে। পূর্ণবয়স্ক চন্দন গাছের বাজার মূল্য অনেক। এর আগেও প্রায় একই জায়গা থেকে চন্দনগাছ চুরি হয়েছিল। কিছু গাছ উদ্ধার হলেও কারা বিশ্বভারতীতে ধারাবাহিকভাবে চুরি করছে তাদের এখনো ধরতে পারেনি পুলিশ।গোটা ঘটনায় বিশ্বভারতীর কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে।