খিচুড়ি’তে টিকটিকি : খেয়ে অসুস্থ ১ অন্তঃসত্ত্বাসহ ৫০ শিশু |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ডিসেম্বর’২০২০:-

প্রতীকী ছবি

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিকটিকি পড়ে থাকা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কিছু গর্ভবতী মহিলা সহ ৫০জন শিশু। ঘটনাটি ঘটেছে, বীরভূমের মহম্মদবাজারের মালডিহা গ্রামের অঙ্গনওয়ারী কেন্দ্রে। সূত্রের খবর, শনিবার সকালে
অঙ্গনওয়ারী কেন্দ্রে খিচুড়ি রান্নার সময় একটি টিকটিক সেখানে পড়ে যায়। সেই খিচুড়ি খেলে মুহূর্তের সেখানেই ৫০ জন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনেকে দেখতে পান খিচুড়ির মধ্যে টিকটিকির শরীরের অংশ রয়েছে। ততক্ষণে প্রায় সবাই খিচুড়ি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেই খাবার খেয়েও নেয়। খিচুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় বমি ও মাথাব্যথা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ অনেক আধিকারিক। অসুস্থ হওয়া শিশু ও গর্ভবতী মহিলাদের সঙ্গে সঙ্গে প্রথমে পটেলনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তাদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এই ঘটনার পর মহম্মদবাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল বলেন, “আধিকারিকদের বিষয়টি দেখার জন্য পাঠানো হয়েছে এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সকলের পাশে আছে।”

Leave a Reply

error: Content is protected !!