সান্তা ক্লজ সাজলেন বিরাট : উচ্ছসিত অনাথ শিশুরা |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২১ ডিসেম্বর’১৯ :-

সান্টা ক্লজ সেজে কলকাতায় শিশুদের আশ্রয়স্থলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার কলকাতায় বাচ্চাদের একটি আশ্রয়স্থলে ভারতের অধিনায়ক বিরাট কোহলি স্যান্টা ক্লজ সেজে তাদের অবাক করলেন এবং নানারকম উপহার দিলেন। খেলার চ্যানেল স্টার স্পোর্টস দ্বারা প্রকাশিত একটি ভিডিও তে দেখা যায় বিরাট কোহলি লাল জামা, সাদা দাড়ি- ভ্রু বানিয়ে এবং সান্তা ক্লজ এর মতো ভুঁড়ি বানিয়ে শিশুদের সামনে গেলেন এবং তাদের চাহিদা মত উপহার দিলেন। বিরাট তারপর তাদের জিজ্ঞাসা করেন যে তারা তাদের ছুটিতে বিরাটকে স্পাইডারম্যান বা সুপারম্যান এর রূপে দেখতে চায় কিনা। তাকে সামনে দেখে উত্তেজিত শিশুরা চেঁচিয়ে “হ্যাঁ” বলে। তারপর বিরাট তার টুপি খুলে বাচ্চাদের তার আসল পরিচয় জানান এবং তাদের সাথে অনেকক্ষণ সময় কাটান।

Leave a Reply

error: Content is protected !!