নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ডিসেম্বর’১৯:-

যে বিমান ওড়ার কথা খোলা আকাশে , সে বিমান আটকে গেলো ব্রিজের নিচে । বিমানটিকে দেখতে উৎসাহী মানুষের ভিড়। ঘটনাটি ঘটেছে, ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে একটি ফ্লাইওভারের নিচে। সূত্রের খবর, পরিত্যক্ত ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭। ভারতীয় ডাক পরিষেবার কাজে ব্যবহার হত, কিন্তু পুরনো হয়ে যাওয়ায়, বাতিল করা হয়েছিল বিমানটিকে। যে অ্যালুমিনিয়াম দিয়ে বিমান বানানো হয়, তা খুবই দামি। তাই সম্প্রতি একটি বেসরকারি সংস্থা সেটি কিনে নেয়। সেটিকে নিয়ে ট্রাকটি চলেছিল জয়পুরের উদ্দেশে। বিপত্তি বাড়ে রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি যখন ডিভাইডারে ফেঁসে যায়। মাঝরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা হয় পুলিশের। দুটি ক্রেনের সাহায্যে সেখান থেকে তা কোনওক্রমে বের করে আনা গেলেও সোমবার গভীররাতে ফের রাস্তার মাঝে আটকে যায় বিমানটি। মঙ্গলবার সকাল থেকে মেনগেট ব্রিয়ের নিচে আটকে পড়া এই বিমানটিকে দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে ওঠে। গাড়ি যাচ্ছে, মোটর বাইকও যাচ্ছে, রিক্সা, সাইকেল সবই। সে বিমান দেখার জন্য সেলফি তোলারও ধুম এদিনও লেগে যায়।
