নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৩অক্টোবর’১৯:-

দুর্গাপূজোয় বাইরে বেড়াতে গেলে এবার থেকে বাড়ি পাহারা দেবে পুলিশ। বনগাঁ পুলিশ সুপার তরুণ হালদার জানিয়েছেন, পূজা চলাকালীন অনেক পরিবারোই বাড়িতে তালা লাগিয়ে দুর্গাপুজো দর্শনের জন্য যায় আবার কেউ শহরের বাইরে বেড়াতে যায়। সেই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে হানা দিয়ে সর্বস্ব লুট করে পালায়। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই অভিনব পদক্ষেপ নিয়েছেন বনগাঁ শহরে পুলিশ বিভাগ।
পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, যারা প্রতিমা দর্শন বা বাইরে বেড়াতে যান, তারা যদি আগে থেকে পুলিশ থানায় সেই বিষয়টি জানিয়ে যান তাহলে পুলিশ থানা থেকে বিশেষ নজরদারি চনাবে। এছাড়াও সীমান্তেও এইবার বিষয় নজরদারীর ব্যবস্তা করা হয়েছে। পাশাপাশি পুলিশের সহায়তা বুথের সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে। পুজো মন্ডপ গুলিতেও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়ে বলে জানা গিয়েছে।