ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের প্রবেশ দ্বার : আহত ২ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ৪জানুয়ারি’২০২০ :-

হঠাৎ করেই আচমকা ভেঙে পড়ল বর্ধমান রেলওয়ে স্টেশনের মূল ভবনের একাংশ, আহত ২ জন। শনিবার সন্ধ্যা ৮:১০ মিনিট নাগাদ বর্ধমান রেলওয়ে স্টেশনের মূল ভবনের একাংশ হঠাৎ করে ভেঙে পরে। ঘটনার সময় স্টেশনে বহু মানুষের ভিড় ছিল। দূর পাল্লার বহু ট্রেন যাত্রী উপস্থিত ছিলেন স্টেশনে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সানমিত শারা বলেন, “সন্ধ্যা ৮:১০ মিনিট নাগাদ হঠাৎ করে স্টেশনের মূল ভবনের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার ফলে ২ জন আহত হয়েছে, তাদের নিকটবর্তী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকী ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে”।
তিনি বলেন, “আমাদের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ধ্বংসাবশেষ এর নীচে কেউ আটকে নেই”।
পূর্ব রেলের মুখপাত্র বলেন, “সন্ধ্যা ৮:১০ নাগাদ ঘটনাটি ঘটেছে। ২ জন আহত হয়েছে এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে স্টেশনের নির্মান কাজ চলছিল”।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের প্রবেশ দ্বার , ভিডিও বার্তা দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!