নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫অক্টোবর’১৯:-

দীপাবলীর বাজি তৈরি করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা এলাকায়। সূত্রের খবর, সোমবার রাতে নিজের বাড়িতে বাজি তৈরি করছিল হিমাংশু পাল(৬৪)। সেই সময় আচমকা বাজি ফেটে বিস্ফোরণ ঘটে। বারুদের আগুনে ঝলসে যায় হিমাংশু পাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এমনকি তার সাথে কাজ করতে থাকা আরেক ব্যক্তিও গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের চাল উড়ে যায়। জানা যায়, বিস্ফোরণের বিকট আওয়াজে এলাকার মানুষেরা ভিড় জমাযেত করেন হিমাংশ পালের বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হিমাংশু দাসের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা যায়, পাঁচ বছর আগেও বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটে, কিন্তু ভাগ্যের জেরে তিনি বেঁচে যায়। পুলিশ জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হিমাংশু দাসের মৃত্যুর জেরে পরিবারের মধ্যে শোকের ছায়া।