শ্লীলতাহানিতে বাধা : গৃহবধূকে ছুরিকাঘাত যুবকের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২জানুয়ারি’২০২০:-

গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, বাঁধা দিলে ছুরির আঘাত। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হালিশহরের ১২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কলোনিতে। সূত্রের খবর, বুধবার সকালে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন তিনি। জানা যায়, সেই সময় এলাকারই বাসিন্দা বিশু দাস (২৪) নামে এক যুবক তাঁর ঘরে ঢুকে পড়ে। মহিলার শ্লীলতাহানি করে সে। বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে বধূকে কোপ দেয় অভিযুক্ত।মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই চম্পট দেয় বিশু। এরপর স্থানীয়রা অভিযু্ক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর সহ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘক্ষণ পর আয়ত্বে আসে পরিস্থিতি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।অবিলম্বেই তাকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!