প্রবল আর্থিক অনটন : বৃদ্ধ বাবা-মা’কে খুন করলো অবসাদগ্রস্ত ছেলে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

অবসাদের জেরে বৃদ্ধ মা বাবাকে খুন করলো পুত্র। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের নাটাগর এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত দুটো নাগাদ নাটাগরের বাসিন্দা সুনীল সাহা(৬৫) ও শেফালী সাহা(৬০) নামে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে তাদের একমাত্র সন্তান অমিত সাহা(৩৫) দরজার ঠাসা দিয়ে আঘাত করে। বৃদ্ধ দম্পতি আঘাতের জেরে চিৎকার করায় আশেপাশে প্রতিবেশীরা এসে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় তারা পড়ে আছেন। ঘটনাস্থল থেকেই ষোলা থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পত্তিকে পানিহাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আটক করা হয় ছেলে অমিতকে।

সূত্রের খবর, বেশ কিছু মাস যাবত অমিত মানসিক অবসাদে ভুগছিলেন। পিতা সুনীল সাহার একটি চানাচুর কারখানা ছিল কিন্তু কিছুদিন আগে সেই কারখানাটি বন্ধ হয়ে যায়। স্ত্রী সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছিল। স্ত্রীর সঙ্গেও দুবছর আগে ডিভোর্স হয়, সব কিছু মিলিয়ে অমিত মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। তার জেরেই কি খুন হলেন বৃদ্ধ বাবা-মা, তা খতিয়ে দেখছে পুলিশ। দফায় দফায় জেরা করছে অমিতকে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!