নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ সেপ্টেম্বর’১৯:-

ভয়াবহ আগুনের গ্রাসে পুরসভার অ্যাকাউন্ট বিভাগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেরিয়ায়। সূত্রের খবর, বুধবার ভোর ৩:৩০ মিনিট নাগাদ উলুবেরিয়ায় পৌরসভার অফিসে আগুন লাগার খবর ছড়ায়। তখন অফিসের সামনে ভির জমায়েত করেন এলাকার বাসিদ্ধারা। স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকল বিভাগে। ঘটনাস্থলে খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের কর্মীরা জানান কম্পিউটার থেকেই আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি জানান আগুনে কম্পিউটার, এসি সহ সামান্য কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে, বড়োসড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পৌরসভা অফিস। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
