রাস্তার পাশে বাড়ি ফেরার অপেক্ষায় : ৩ হতভাগ্যকে পিষে দিল বেপরোয়া লরির চাকা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১আগস্ট’১৯:-

ট্রাক নয়, দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকের চাকা পিষে দিল তিনজনকে। ঘটনাটি ঘটেছে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে। সূত্রের খবর শনিবার বিকেলে, বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন পাঁচজন। সেই সময় বাসস্টপে পাশ দিয়ে ১২ চাকার একটি ট্রাক যাচ্ছিল। হঠাৎ করে ট্রাকটি পেছনে চাকাটি খুলে আসে। চাকাটি এসে সোজা ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের।বিকট আওয়াজে ঘটনাস্থলে লোকের ভিড় জমায়েত হয়।সকলে কিছু বোঝার আগেই তিন জনের মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, বাকি দুজনকে আশঙ্কা জনক অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রের খবর।

Leave a Reply

error: Content is protected !!