পাথর বোঝাই বেপরোয়া ট্রাক্টর : চাকায় পিষ্ট অশীতিপর বৃদ্ধ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’২০২০:-

চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে, সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে। সূত্রের খবর, সোমবার সকালে একটি পাথর বোঝাই ট্রাক্টর মহঃবাজারের দিক থেকে হাটজনবাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেইসময় এক বৃদ্ধ রাস্তা পারাপার করতে গিয়ে পিছন থেকে আসা ওই ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সিউড়ি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায় নি। তবে কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!