মহাপঞ্চমীর পুজোর ফুল তুলতে গিয়ে বিদ্যুৎ ঝটকা : মৃত্যু মহিলার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৩অক্টোবর’১৯:-

দুর্গাপুজোর শুরুতে মহা পঞ্চমীর সকালে , পূজোর ফুল তুলতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে, হুগলির রিষড়া মোড়পুকুর গ্রামে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বছর ৪৫এর, গোপালি দাস নামে মহিলাটি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। জানা যায় এক প্রতিবেশী গোপালি দাসকে পরে থাকতে দেখে চিৎকার করার আওয়াজে ভিড় জমায়েত করেন এলাকা বাসীরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান ফুল তুলতে গিয়ে ফুল গাছের পাশে বিদ্যুৎ খুটিতে হাত লেগে যাওয়ার কারণে মৃত্যু হয় গোপালির। ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা পৌঁছায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবার পর, মহিলারটির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চমীর শুরুতে গোপালি দাসের মৃত্যুর জন্য গোটা এলাকায় শোকের ছায়া।

Leave a Reply

error: Content is protected !!