৩ দিন বাড়িয়ে মোট ৫ দিনের ছুটি সরস্বতী পুজোয় : উদারহস্ত নবান্ন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’ ২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল

সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আসন্ন সরস্বতী পুজোর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সরস্বতী পুজো উপলক্ষে আগেই ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই তালিকায় এ বার যুক্ত হল ২৯ জানুয়ারি বুধবারও। রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

Leave a Reply

error: Content is protected !!