প্রথমে বেধড়ক মার , মৃত্যু সুনিশ্চিত করতে কেরোসিন ঢেলে পোড়ানো হল গৃহবধূকে : খুনের কাঠগড়ায় স্বামীসহ গোটা শ্বশুরবাড়ি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ডিসেম্বর’১৯:-

—প্রতীকী ছবি

গৃহবধূকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করতে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার আটপুকুর অঞ্চলের উচিলদহ গড় গ্রামের ঘটনা। সূত্রের খবর, ২৯ তারিখ সকাল ১১ টা নাগাদ গৃহবধূ সুদিপ্তাকে বেধড়ক মারধর করতে থাকেন স্বামী লক্ষণ বেড়া সহ শ্বশুরবাড়ির লোকজন। কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ এসে, সুদীপ্তাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে অবস্থার অবনতি দেখে কলকাতার নীলরতন হাসপাতলে স্থানান্তরিত করা হলে, শনিবার রাত ১২টা নাগাদ বধূর মৃত্যু হয়। ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বধূর বাপের বাড়ির লোকজন। জানা গিয়েছে, পাঁচ বছর আগে সুদিপ্তার সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের পেশায় দিনমজুর লক্ষণ বেড়ার সঙ্গে। একটা অবৈধ সম্পর্ক ছিল লক্ষণ বেড়ার। তারই প্রতিবাদ করতে গিয়ে সুদীপ্তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!