অপেক্ষায় পদ্মা-গঙ্গা : দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ অক্টোবর’১৯:-

ফের একবার ভারত- বাংলাদেশ মিলতে চলেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলন হতে চলেছে দুই দেশের। রাত পেরোলেই মিলন, অপেক্ষা অল্প সময়ের। আবারো মিলবে গঙ্গা-পদ্মা, রুপোলি শস্য ভাসবে গঙ্গায়, সেদেশের ঢাকাই জামদানি, মসলিন শাড়ি উঠবে এদেশের শরীরে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে ভারত-বাংলা চলচ্চিত্র সম্মান ২০১৯ অনুষ্ঠিত হতে চলেছে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সূত্রে খবর বিবিএফএ পুরস্কার আবারো ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধন দৃঢ় করতে চলেছে, সাথে দুই দেশের সিনেমা শিল্পও। মনোনয়ন পেয়েছে গত একবছরে মুক্তিপ্রাপ্ত ভারতের ৫৫টি এবং বাংলাদেশের ৪১টি ছবি। সেখানে পৌঁছে গেছেন ভারতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, র়ঞ্জিত মল্লিক, তনুশ্রী, জিৎ ও অন্যান্য কলাকুশলীরা এবং বাংলাদেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। কার মুকুটে উঠবে নয়া পালক, সেই দিকে তাকিয়েই দুই দেশ।

Leave a Reply

error: Content is protected !!