বন্যা প্লাবিত জেলার কৃষকদের জন্য : মুখ্যমন্ত্রীর ঘোষণা শস্য বীমা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ :-

এক সপ্তাহ আগে গভীর নিম্নচাপ, সেইসাথে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলা বন্যা প্লাবিত হয়ে বিপর্যস্ত মানুষজন। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, মেদিনীপুর, বর্ধমান, নদীয়া এছাড়া আরো বেশ কিছু জেলা জলমগ্ন হয়ে গিয়েছে, বন্যার জলে ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি ডুবে গিয়েছে, যার ফলে একাধিক মানুষের মাটির ঘর থেকে শুরু করে এক তোলা, দোতলা বাড়ি পর্যন্ত ভেঙে জলের তলায়। কৃষকদের চাষের জমি জলে ডুবে থাকার জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সামনে দুর্গাপুজো, এর মধ্যে এত বড় বিপাকে পড়ে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষজন বিপর্যস্ত।

এই সাত দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা প্লাবিত জেলাগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসকদের সাথে নিয়ে।

তিনি বন্যা প্লাবিত জেলার মানুষজনদের জানিয়েছেন, তাদের পাশে তিনি আছেন। যে সমস্ত চাষীদের চাষযোগ্য জমি ও ফসল নষ্ট হয়েছে তাদের সবার জন্য শস্য বীমার টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত কাঁচা বাড়ি ও পাঁকা বাড়ি ভেঙে গিয়েছে, জল নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সে সমস্ত বাড়ি আবার পুনরায় তৈরি করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
সবমিলিয়ে পূজোর আগে এরকম এত বড় বন্যার কবলে, দিশাহীন মানুষজন। মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস এবং শস্য বীমার টাকা পেয়ে কিছুটা হলেও আর্থিক ক্ষতির সুরাহা হবে বন্যা বিপর্যস্ত মানুষদের।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!