নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :-

দুর্গাপূজা আসতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি! চারিদিক সেজে উঠেছে পূজা পূজা রবে। কেন্দ্রীয় সরকার তার সরকারি কর্মচারী ছাড়াও অসংগঠিত কর্মীদের জন্য পুজোর আগে ডিএ ও বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাজ্য সরকারও থেমে থাকে কেন?
রাজ্য সরকারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে, তবে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি পাচ্ছে না। কিছু সেক্টরের রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের কোন সেক্টরের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি পাচ্ছে, জেনে নেওয়া যাক :-
রাজ্য সরকারের সূচনা করা কন্যাশ্রী এবং রুপশ্রী প্রকল্পের অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি করা হলো পুজোর আগে।
রাজ্য সরকার জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধি করা হয়েছে।
কোন পদের জন্য কত বেতন বৃদ্ধি করা হলো :-
কন্যাশ্রী প্রকল্পের অধীনে যে সমস্ত একাউন্টেন্ট রয়েছে যাদের মাসিক বেতন ছিল ১৫ হাজার টাকা। তাদের বেতন ৬০০০ টাকা বাড়ানো হয়েছে, বর্তমানে তারা বেতন পাবেন ২১ হাজার টাকা।
কন্যাশ্রী প্রকল্পের অধীনে কর্মরত্ন ডেটা ম্যানেজারের বেতন ছিল ১১ হাজার টাকা, ৫০০০ টাকা বেতন বাড়ানো হলো যার ফলে বর্তমানে বেতন পাবেন ১৬ হাজার টাকা।
অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ছিল ১২০০০ টাকা, বর্তমানে ৪০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে তাই তারা পাবেন ১৬ হাজার টাকা।
রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টেরও বেতন ৬ হাজার টাকা বাড়ানো হয়েছে। তারা বেতন পেতেন ১৫ হাজার টাকা, বর্তমানে বেতন পাবেন ২১ হাজার টাকা।
রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন ছিল ১১ হাজার টাকা। ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে, ফলে বর্তমানে বেতন পাবেন ১৬ হাজার টাকা।
স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের সোনায় সোহাগা! পুজোর মধ্যেই বেতন বৃদ্ধির ফলে পকেট যে তাদের ভরতে চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।