নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর ২০২৪ :-

শারদোৎসবের আর মাত্র কয়েকটি দিন অপেক্ষা! আর তারপরেই মানুষ মেতে উঠবে পুজোর আনন্দে। দুর্গাপুজো আসলেই প্রথমে মনে পড়ে যায় কলকাতার কথা।
রাজ্যের তথা রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার দুর্গাপূজা দেখার জন্য মানুষের জনজোয়ারের সৃষ্টি হয়। শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতা ছাড়িয়ে দমদম, কল্যাণী, ব্যারাকপুর, কাঁচরাপাড়ায় দুর্গাপূজা দেখার জন্য কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় দর্শনার্থীরা। কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষের আসার প্রধান মাধ্যম হলো ট্রেন।
কম খরচের মধ্যে দ্রুত পৌঁছে যাওয়া যায় একমাত্র ট্রেনেই, তবে পুজোর সময় ট্রেনগুলোতে এত অধিক মাত্রায় দর্শনার্থীদের ভিড় হয়, যে বিভিন্ন সময় যেকোন বিপদ আপদ ঘটে যাওয়া অসম্ভের কিছুনা, তাই পুজোর আগেভাগে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছেন, পুজোর সময় কিছু বাড়তি ট্রেন দেওয়া হবে, সেই সাথে ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হবে। শুধু তাই নয় শিয়ালদাহ, বিধান নগর, দমদম, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বালিগঞ্জ, সোনারপুর ইত্যাদি স্টেশনে বসানো হবে রেল ইন্ডিকেশন বোর্ড এছাড়া ‘MAY I HELP YOU’ এই নামে বুথ থাকবে, যেখানে এসে সমস্যায় পড়লে যাত্রীরা জানাতে পারবেন। মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল স্টেশনগুলোতে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে, যাতে দর্শনার্থীদের ট্রেন ধরার জন্য টিকিট কাউন্টারে লাইনে না বেশিক্ষণ দাঁড়াতে হয়। টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার জন্য অধিক কর্মীও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।