১০০০ গাছ লাগিয়ে শ্বাশুড়ীর জন্মদিনে চমক : শিরোনামে জুহি চাওলা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ অক্টোবর’১৯:-

সিনেমার জগৎ ছাড়াও বর্তমানে ভক্ত- অনুরাগীদের হৃদয় জিতে নিয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। কাজ কমেছে তার কিন্তু জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করে জানান যে, তাঁর শাশুড়ি সুনয়নার জন্মদিনে একটু অন্যরকম উপহার দেবার লক্ষে ১০০০টি চারাগাছ লাগিয়েছেন তিনি। সারা পৃথিবী জুড়েই বিশ্ব উষ্ণায়নের ফলে আসন্ন বিপদের থেকে রক্ষা পেতে গাছ লাগানো দরকার, সেখানে অভিনেত্রীর এই পদক্ষেপে খুশি পরিবেশপ্রেমীরা।

যদিও অভিনেত্রীর পরিবেশ প্রেম নতুন নয়। প্রসঙ্গত, অল্প কিছুদিন আগেই অভিনেতা আয়ুষ্মান খুরানার জন্মদিনেও তাকে গাছ লাগানোর জন্য বলেছিলেন অভিনেত্রী জুহি চাওলা। অভিনেতাকে অনুরোধ করেছেন কাবেরী নদীর তীরে ১০০টি গাছ লাগানোর জন্য। গাছ লাগানোর প্রস্তাবে রাজিও হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সূত্রের খবর, ছোটবেলা থেকেই গাছ লাগানো খুব পছন্দের বলে দাবী করেছেন ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাবপ্রাপ্ত এই অভিনেত্রীর। তাই শাশুড়ির জন্মদিনেও গাছ লাগিয়ে সামাজিক বার্তা দিলেন অভিনেত্রী জুহি চাওলা।

Leave a Reply

error: Content is protected !!