ধাক্কা মেরে হেঁচড়ে নিয়ে গেল বাইক : মৃত্যু পুলিশ কনস্টেবলের | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ :-

বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় বাঁধা দেওয়ার পরেও উপেক্ষা করেই আরও জোরে গাড়ি চালিয়ে পুলিশ কনস্টেবলের বাইকে ধাক্কা মেরে হেঁচড়ে নিয়ে যাওয়ার মতন ঘটনা ঘটলো শনিবার রাতে দিল্লির নানগ্লোই এলাকায়।

জানা গেছে, দিল্লির নানগ্লোই এলাকায় প্রত্যেকদিন রাতেই সন্দীপ নামে এক বয়স ত্রিশ বছরের পুলিশ কনস্টেবল বাইকে করেই টহল দেন। শনিবার রাতে তিনি সিভিল ইউনিফর্মে টহল দিচ্ছিলেন, সেই সময় একটি ওয়াগনার গাড়ি খুবই দ্রুতগতিতে পেছন দিয়ে এসে পুলিশ কনস্টেবলের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। পুলিশ কনস্টেবল বারংবার গাড়িটিকে আস্তে করার জন্য বলেন, এমনকি হাত দেখিয়েও গাড়ির স্পিড কমানোর কথা বলেন। ওয়াগনার গাড়ির চালক সেই বাইক আরোহী পুলিশ কনস্টেবলের কোনো কথা গ্রাহ্য করেনা বরং আরো জোরে স্পিড চালিয়ে পুলিশ কনস্টেবলের বাইককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল বাইক থেকে পড়ে যান। এদিকে ওয়াগনার গাড়ির চালক তারপরেও তার গাড়ি না থামিয়ে বাইকটিকে হেঁচড়ে নিয়ে যেতে থাকেন।

এই ঘটনা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন, তৎক্ষনাৎ ওয়াগনার গাড়ির চালক দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে, তাঁরা এসে পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হলে, পুলিশ কনস্টেবলের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে অন্য হাসপাতালে রেফার করা হয় এবং দ্বিতীয় হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করে কী ঘটনা ঘটেছিল তা জানতে পারে এবং ফুটেজে স্পষ্ট দেখা যায় পুলিশ কনস্টেবলের কোনরকম দোষ ছিল না। তিনি বারংবার ওয়াগনার গাড়ির স্পিড কমাতে বললেও তার কথা অগ্রাহ্য করে ঘাতক গাড়ির চালক এই রকম একটি মর্মান্তিক ঘটনা ঘটায় এবং তারপরে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ওয়াগনার গাড়িতে চালক ছাড়া আরও একজন যাত্রী ছিলেন। একজনকে পুলিশ আটক করলেও আরেকজন ফেরার। তবে খুব শিগগিরই তাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!