নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ফেব্রুয়ারি’২০২০ :-

এনফোর্সমেন্ট বিভাগের অভিযান।
শিলিগুড়ি খালপাড়ার কেডিয়া বিল্ডিংয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অভিযান। বিদেশি সিগারেট মজুদ ছিল ওই গুদামে বলে অভিযোগ। কয়েক লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার বলে জানা গেছে স্থানীয় সূত্রে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খালপাড়া এলাকায়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কত টাকার সিগারেট উদ্ধার হয়েছে বা কেউ আটক হয়েছে কিনা তা পুলিশ সূত্রে জানা যায় নি।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে খালপাড়া এলাকায় ওই গুদামে বিদেশি সিগারেট বেআইনিভাবে মজুদ করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর পেয়ে এনফর্সমেন্ট ডিপার্টমেন্ট অভিযান চালিয়েছে বলে খবর।