সালিশি সভার ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম : কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে উত্তরের সংবাদশ্রমিকরা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ নভেম্বর’১৯:-


ছবি – এই সালিশি সভার ছবি তুলতে গিয়েই আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির সংবাদমাধ্যম প্রতিনিধিরা

সোনাজয়ী অথলিট দিদির সৌজন্যে সমাজে দাপট বেড়েছে গুনধর ভাইয়ের । তার দাপটের কাছে মাথা বিকিয়েছে শাসক দলের এক পঞ্চায়েত জনপ্রতিনিধিও । সেই দাপুটে ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ প্রত্যেকেই । এলাকার এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানো নিয়ে শেষ অবধি এক সালিশি সভা বসলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন জলপাইগুড়ির সংবাদ মাধ্যম প্রতিনিধিরা । এবং তার পরেও ক্ষান্ত হন নি শাসক দলের সেই জন প্রতিনিধি । পেশী শক্তির আস্ফালন দেখিয়ে জলপাইগুড়ির পথে পোড়ানো হয় সংবাদ মাধ্যমের কুশপুত্তলিকা । এর পরেই নড়ে চড়ে বসে উত্তরের ঐক্যবদ্ধ সংবাদ মাধ্যম মহল । আপাতত দাপুটে ভাইয়ের প্রশ্রয় ও মদদদাতা সেই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পথে উত্তরের সংবাদ শ্রমিকরা ।

বিস্তারিত আসছে …

Leave a Reply

error: Content is protected !!